উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপত্র জমা তৃণমূল প্রার্থীদের - The News Lion

উৎসাহ-উদ্দীপনায় মনোনয়নপত্র জমা তৃণমূল প্রার্থীদের

 


দি নিউজ লায়নঃ      মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিল তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। আর এদিন সকাল থেকেই উলুবেড়িয়া শহর দখল নিল হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। হাতে দলীয় পতাকা মুখে খেলা হবে স্লোগান দিয়ে রাস্তায় নামল তৃনমূলের কর্মী-সমর্থকরা। 


গত ১২ মার্চ তৃতীয় পর্যায়ের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া লোকসভার ৭ টি আসনে ও মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর উলুবেরিয়া মহকুমা শাসকের দপ্তরে উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর এবং উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। 


অন্যদিকে উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে শ্যামপুর আমতা বাগনান ও উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। সোমবার উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা মনোনয়নপত্র জমা দেওয়ার পর মঙ্গলবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কালিপদ মন্ডল এবং বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন তাদের মনোনয়নপত্র জমা দেন। 


অন্যদিকে বুধবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি, এবং উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেন আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। এদিন উলুবেড়িয়া বাজারপাড়ার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থক সহ প্রার্থীরা মিছিল করে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।এদিন তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের সঙ্গে ছিলেন সংসদ সাজদা আহমেদ।


অপরদিকে তৃণমূলের পাশাপাশি এদিন সংযুক্ত মোর্চার প্রার্থীরা ও মনোনয়নপত্র জমা দেন। এদিন উলুবেড়িয়া ১ নং বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন আমতা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অসিত মিত্র, বাগনান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী বসির আহমেদ। উলুবেড়িয়া মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী অশোক দলুই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.